বেহাল দশায় মহকুমা হাসপাতাল, দায় এড়াচ্ছে প্রশাসন!

এ যেন প্রদীপের নীচেই অন্ধকার । খোদ পুরুলিয়ার মানবাজার বিধানসভা এলাকার বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রীর বাড়ির কাছেই মহকুমা হাসপাতালের চরম বেহাল দশা চোখে পড়ল । সমস্যায় পড়ছেন মুমূর্ষু রোগীসহ এলাকার মানুষজন । কোনওরূপ ভ্রুক্ষেপ নেই মন্ত্রীর, এমনই অভিযোগ এলাকাবাসীদের ।

মানবাজার বিধানসভার বিধায়ক রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু । তার এলাকাতেই মহকুমা শহর মানবাজারে রয়েছে মহকুমা সদর হাসপাতাল । সেখানে বিদ্যুৎ বিভ্রাট হলে জেনারেটর চলে না । অন্ধকারে অক্সিজেন মাস্ক হাতে নিয়ে ইলেকট্রিকের অপেক্ষায় থাকতে হয় রোগীদের । এছাড়াও হাসপাতালের বেশ কয়েকটি বিল্ডিং জরাজীর্ণ অবস্থায় রয়েছে । যে কোন মুহূর্তে ছাদের চাঁঙড় ভেঙে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি । একই সঙ্গে জানা যাচ্ছে হাসপাতালে রয়েছে বড় বড় মৌচাক । অনেক সময় এই মৌমাছির কামড়েও সমস্যায় পড়তে হয় রোগীসহ তাঁদের পরিজনদের । হাসপাতালে রোগীদের শয্যাগুলিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ব্যবস্থাও নেই পর্যাপ্ত শয্যার ।

এলাকাবাসীদের এই ধরনের অভিযোগ খোদ মন্ত্রীর দিকেই । এলাকার মানুষের জন্য থাকা এই মহকুমা হাসপাতালে কোনদিন নজরই দেননি মন্ত্রী সন্ধ্যারানী টুডু । এমনকি তিনি হাসপাতালে পা পর্যন্ত রাখেননি কোনও দিন বলে আনা হচ্ছে অভিযোগ ।

মেঝেতে বিছানা পেতে রোগীরা নিচ্ছেন চিকিৎসা পরিষেবা । আরও অভিযোগ উঠছে, পর্যাপ্ত ডাক্তার নেই এই হাসপাতালে; চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্র চালানোর নেই কোনো অপারেটর; যার কারণে রোগীদের রেফার করে দেওয়া হয় ভিন জেলা বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিস্তীর্ণ অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মানুষজন । এর জন্য বর্তমান সরকারকেই দায়ী করছে বিরোধী দল সহ এলাকার আপামর জনসাধারণ ।

পুরুলিয়ার প্রত্যন্ত মহকুমা শহর মানবাজার মহকুমা হাসপাতালের এই চরম অব্যবস্থার কথা জানেন জেলা স্বাস্থ্য দফতরের শীর্ষ অধিকর্তা সিএমওএইচ নিজে । কিন্তু তিনিও বিষয়টি নিয়ে শীর্ষ দফতরে জানাবেন বলে নিজের দায় এড়িয়ে যাচ্ছেন । অন্যদিকে এলাকার বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডুও বিষয়টি নিয়ে ‘দেখছি, দেখব, খুব শিগগিরই ব্যবস্থা হয়ে যাবে’ বলে নিজের দায় সারলেন । বাস্তবে কি এই হাসপাতালের হাল ফিরবে সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube