মানসিক ভারসাম্যহীন এক যুবক হঠাৎ রেলপথে শুয়ে হাত দেখান ট্রেন থামাতে । স্টেশনে ট্রেন ধীরে থাকায় চালক চেষ্টাও করেন । কিন্তু তাতেও আটকানো গেল না দুর্ঘটনা । ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন ওই যুবক । শনিবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ স্টেশনের ১ নাম্বার প্লাটফর্মে রেল লাইনে ৷
এদিন স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাতে কাটিহার রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন কাটিহার থেকে রায়গঞ্জের ১ নাম্বার প্লাটফর্মে ঢুকছিল । সেই সময় আচমকাই এক মানসিক ভারসাম্যহীন যুবক ট্রেনের সামনে চলে আসেন ৷ ট্রেনের সাথে সংঘর্ষে গুরুতর জখম হন তিনি । জিআরপি এসে তাকে উদ্ধার করে । পড়ে তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ।
প্রাথমিক ভাবে স্থানীয় যাত্রীরা তাকে নেশাগ্রস্ত মনে করলেও জিআরপি সুত্রে জানা গিয়েছে, সেই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ ক’দিন থেকে রায়গঞ্জ স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিলেন তিনি ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

