নৌকা বাইচ খেলায় মারামারি, জখম ১২

নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকায়। ঘটনায় উভয়পক্ষের অন্তত বারোজন জখম হয়েছেন। আহতদের মধ্যে আফতাবউদ্দিন মোল্লা নামে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্যও রয়েছেন। সকলকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের ঠাকরান খালে প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় মানুষদের নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হয়। বৃহস্পতিবার ছিল সেই খেলার ফাইনাল। ফাইনালে পাশাপাশি দুটি গ্রাম ভলেয়া ও গোবরামারির নৌকা অংশগ্রহণ করে। দুবার নৌকা বাইচ হলে দু পক্ষই একবার করে জেতে। অভিযোগ গোবরামারির লোকেরা দাবি করে তাঁরাই দুবার জিতেছে। এই নিয়েই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা পরে মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube