সালারে সামনে উঠে আসছে স্কুলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির খবর । স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, চুরি গিয়েছে স্কুলের পাঁচটি মনিটর সহ প্রায় কুড়ি হাজার নগদ টাকা । ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার বহড়া গ্রামের ।
বহড়া গ্রামে পীর শাহ্ জামাল মেমোরিয়াল বহড়া নূর হাই মাদ্রাসায় ঘটে গেল দুঃসাহসিক এক চুরির ঘটনা । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, শিক্ষক দিবসের পর স্কুল ছুটি ছিল । ছুটি কাটিয়ে স্কুল খুলতেই দেখা যায় স্কুলের সাত খানা তালা ভাঙা । পাচখানা মনিটর সহ স্কুলের মেন কম্পিউটারের মাদারবোর্ডও চুরি গিয়েছে এদিন । একই সঙ্গে চুরি যায় প্রায় কুড়ি হাজার নগদ টাকা সহ স্কুলের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নথিও ।
স্কুলের মেন কম্পিউটারের হার্ডডিস্ককে নষ্ট করার চেষ্টাও করা হয়েছে বলে সুত্রের দাবি । একই কায়দায় পরপর চুরি হয় কাগ্রাম অঞ্চলে । এবং দুটি চুরির ঘটনাই ঘটে স্কুলে । ওই স্কুলগুলিতে সিসিটিভি ক্যামেরা নেই বলে জানা গিয়েছে । পরপর একই অঞ্চলে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গেছে ওই অঞ্চলে । চুরির ঘটনায় সালার থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে । সালার থানার পুলিশ এসে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

