বিস্ফোরণে কেঁপে উঠল গোঘাট

বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটল হুগলির গোঘাটে । বাজি তৈরি করতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে বলে অনুমান করা হচ্ছে । হুগলির গোঘাটের মান্দারণ এলাকায় ঘটে এই বিস্ফোরণের ঘটনা ।

এদিন যদিও বিস্ফোরণের তীব্রতা খুব বিশাল না হলেও, বিস্ফোরণের জেরে উড়ে যায় চালা ঘরের একাংশ । আগুন লেগে যায় চালা ঘরে । ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ । জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা সেখ লাল্টুর বাড়িতেই এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার পর এলাকায় প্রচুর মানুষ জমায়েত করে।

যদিও প্রকাশ্যে কেউ এই বিষয়ে মুখ খুলতে না চাইলেও স্থানীয় এক প্রতিবেশীর দাবি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । তবে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওই চালা ঘরের অ্যাসবেস্টর ও টিন । পড়ে রয়েছে বাজি তৈরির সরঞ্জাম, বাজির খোল । এমনকি বারুদে ভরা বাজি তৈরির মেশিন পড়ে রয়েছে পরিত্যক্ত জায়গায় ।

ঘটনার পর পলাতক বাড়ির মালিক সেখ লাল্টু । যদিও তার স্ত্রীর দাবি রান্না করতে গিয়েই আগুন লেগে যায় । বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান তাদের দাবিই বারংবার সত্যি বলে প্রমাণিত হচ্ছে । প্রকৃত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube