জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ২, আহত ৪!

বৃহস্পতিবার ভোর ৪.৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সুপ্রিম কোম্পানির কাছে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা । এদিন জানা গিয়েছে, পুলিশের একটি গাড়ি জাতীয় সড়কের উপর পেট্রোলিং করার সময় একটি কন্টেইনারের সঙ্গে ধাক্কা খায় । ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়িটি ।

ঘটনাস্থলে মৃত্যু হয় ১ সিভিক ভলান্টিয়ার সহ এক এনভিএফ কর্মীর । আহত হন আরও চার জন পুলিশ কর্মী । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার আরও বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থল থেকেই আহত চার পুলিশ কর্মীদের প্রাথমিকভাবে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ার ও এনভিএফ কর্মীর । তাঁদের মৃতদেহ ইতিমদ্ধ্যে উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম বিমানচন্দ্র করণ ও মৃত এনভিএফ কর্মীর নাম দীপক কুমার পাত্র । এছাড়াও আহত দুই পুলিশ আধিকারিকের নাম এসআই দেবীপ্রসাদ মন্ডল, পিএসআই রাজেশ পারুয়া ও এনভিএফ অমূল্য রাউৎ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube