।। স্বর্ণালী মান্না ।।
কসবায় এক বেসরকারি স্কুলের ৫ তলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছিল গত সোমবার । নিহত ছাত্রের অভিভাবকরা এই ঘটনায় দায়ী করেছেন স্কুল কর্তৃপক্ষকে! বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ দিল স্কুল কর্তৃপক্ষ ।
বৃহস্পতিবার সকালে ছাত্র ছাত্রীদের স্কুলে ছাড়তে এসে অভিভাবকদের নজরে পড়ে স্কুলের গেটে ঝোলানো, অধ্যক্ষের স্বাক্ষর করা একটি নোটিশ ।সেই নোটিশে স্পষ্ট উল্লেখ করা রয়েছে পড়ুয়াদের নিরাপত্তা স্কুল কর্তৃপক্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ; তাই পরবর্তী লিখিত নোটিশ দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই স্কুল । পাশাপাশি বলা হচ্ছে কিছু গুঞ্জনের ভিত্তিতে স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।
স্কুল বন্ধের নোটিশে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা । শিক্ষাবর্ষের মাঝে আচমকাই স্কুল বন্ধ হয়ে যাওয়াতে পড়াশনার ক্ষতি হওয়ার আশঙ্কায় রয়েছেন বশ কিছু অভিভাবক । এই অবস্থায় এই মুহূর্তে অন্য স্কুলেও ভর্তি করতে পারার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে ।
প্রসঙ্গত, মৃত ছাত্রের বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের তির তুলে বলেছেন, মানসিক চাপের জেরে মৃত্যু হয়েছে তাঁর ছেলের ।সোমবার একটি প্রজেক্ট জমা করা কথা তাঁকেও না না করতে পারায় বকাবকি করা হয় তাঁকে । একই সঙ্গে তাঁর ছেলের আচমকাই স্কুলের পাঁচ তলায় পৌঁছে যাওয়াতে তিনি কাঠগড়ায় তুলেছেন স্কুলের নিরাপত্তা ব্যবস্থাকেও ।
তবে এখানেই থেমে থাকেননি তিনি । তাঁর মতে করোনাকালে বেতন কমানো নিয়ে সরব হওয়ায় স্কুলের প্রিন্সিপ্যালের হুমকির মুখে পড়তে হয় তাঁকে । তাঁর মতে ওই ঘটনারই মাসুল দিতে হয়েছে তাঁর ছেলেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

