।। স্বর্ণালী মান্না ।।
গতকাল বিকেলের পর আজ, বুধবারও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে এলেন ইসরোর প্রতিনিধি দল । ইসরোর দুই বিজ্ঞানী খতিয়ে দেখলেন বিশ্ববিদ্যালয় চত্ত্বরের বিভিন্ন জায়গা । র্যাগিং আটকাতে কী ধরণের প্রযুক্তির প্রয়োজন হতে পারে সেই সকল বিষয় খতিয়ে দেখেন তাঁরা ।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে ক্যাম্পাসে যে সকল জায়গায় বহিরাগতদের অনায়াসে যাতায়াত থাকতে পারে গতকাল ইসরোর প্রতিনিধি দল ঘুরে দেখেন সেই সব স্থান । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৫টি গেট সহ “ওপেন এয়ার থিয়েটার” পরিদর্শন করেন এই প্রতিনিধি দল ।
আজ বিশ্ববিদ্যালয়ের সুত্র মারফত খবরে জানা যাচ্ছে, দুই দফায় আবারও পরিদর্শন করা হবে বিশ্ববিদ্যালয়ে চত্ত্বর । এই ক্ষেত্রে ইসরোর প্রতিনিধি দলের প্রধান চিন্তা, কোন স্থানে অথবা কীভাবে সিসিটিভি লাগালে বেশি পরিমাণে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে পড়ুয়াদের । এই চিন্তাকে মাথায় রেখে ক্যাম্পাসে যেই সকল স্থান এখনও পরিদর্শন করা বাকি রয়ে গিয়েছে, সেই স্থানগুলি পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে ইসরোর প্রতিনিধি দলের ।
একই সঙ্গে জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইসরোর প্রতিনিধি দল বৈঠক করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, বুদ্ধদেব সাউ-এর সাথে । উপাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করার লক্ষ্যেই দু’দফায় বিশ্ববিদ্যালয় চত্ত্বর পরিদর্শন করছেন ইসরোর প্রতিনিধি দল । জানা যাচ্ছে, পরিদর্শনের পর একটি রিপোর্ট জমা দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অন্তর্বর্তী উপাচার্যকে । এরপরেই কোথায় সিসিটিভি বসানো হবে সেই বিষয়ে আবারও শুরু হবে প্রক্রিয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

