আবারও উদ্ধার হল মৃতদেহ । রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয় এক পুলিশকর্মীর দেহ । ৩০ বছর বয়সী ইসরাফিল সাহাজি বুধবার রাতে শিয়ালদহ-রানাঘাট শাখা কল্যাণী ও মদনপুর স্টেশনের মাঝে সাহেব বাগান এলাকা থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নিহত ব্যক্তি কনস্টেবল পদে কর্মরত ছিলেন । পাশাপাশি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কর্মরত ছিলেন ।
সুত্রের খবর, তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানার মদনপুর জঙ্গল গ্রামে । পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল বিকেলে পাঁচটা নাগাদ হাঁটতে বের হন ওই পুলিশকর্মী কিন্তু রাত দশটারও বেশি বেজে গেলেও বাড়ি না ফেরায় বারবার ফোনে যোগাযোগ করতে থাকেন পরিবারের লোকজন ।
এরপর আনুমানিক ১২ টার সময় জিআরপি থেকে পরিবারের লোকজনকে বলা হয় ওই পুলিশকর্মীর দেহ পাওয়া গিয়েছে । এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা । এই ঘটনা খুন না আত্মহত্যা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমছে রানাঘাট জিআরপি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

