জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে । বৃহস্পতিবার সকাল থেকে ভক্তদের ঢল ইসকন মন্দিরে । ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয় জন্মাষ্টমী অনুষ্ঠান ।
আজ সকাল থেকেই হাজার হাজার ভক্ত সমাগম ইসকন মন্দিরে । প্রতিবছরই এই দিনটিকে ধুমধাম করে বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় । সকাল থেকেই দফায় দফায় চলে অনুষ্ঠান। রাতে অভিষেক হয় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির । এদিন সকাল থেকেই মঙ্গল আরতি শুরু হয় । এরপর দিনভর চলে ভাগবত গীতা পাঠ। সন্ধ্যাবেলা চলবে মঙ্গল আরতি । আর এই আবির্ভাব দিবস উপলক্ষে শুধু দেশের ভক্ত নয় বিদেশের হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন এদিন ।
এই বিষয়ে জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন ধরে বিভিন্ন ভাষায় চলবে ভাগবত পাঠ । সন্ধ্যা থেকে গুরু পূর্ণিমা, এরপর ভগবান দর্শন প্রক্রিয়া চলবে। অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দিনভর। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্পর্পণ করা হবে সমগ্র জাতির মঙ্গল কামনায়।
অন্যদিকে তিনি জানান, এদিনের অনুষ্ঠানে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে । মেটাল দিয়ে চলছে বিভিন্ন পরীক্ষা। সকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসের বিভিন্ন অনুষ্ঠান দর্শন করার জন্য বহু ভক্তের সমাগম ঘটেছে আজ । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের অনেকটা ভিড় বেড়ে যাবে বলে মত ইসকন কর্তৃপক্ষের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

