পুরুলিয়ার হুড়া ব্লকের হিজুলি গ্রামে মিলছে না পানীয় জল । বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামের বাসিন্দারা ।
ভরা বর্ষাতেও মিলছে না নলবাহিত পানীয় জল । বারবার জলের জন্য দাবি জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলছেন গ্রামের বাসিন্দারা ।
তাই বাধ্য হয়ে মহিলারা হিজুলি গ্রামের উপর পাড়াতে রাস্তায় হাড়ি কলসি রেখে অবরোধে সামিল হন। অবরোধের জেরে রাস্তার উপর আটকে পড়ে পথ চলতি মানুষজন সহ যানবাহন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ তবে অবরোধ জারি রেখেছেন মহিলারা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

