।। স্বর্ণালী মান্না ।।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বৃহস্পতিবার ঝরঝরে বাংলায় পাল্টা উত্তর দিলেন রাজ্যপাল । রাজ্যপালের কথা মতো চলা বিশ্ববিদ্যালয়গুলির জন্য অর্থনৈতিক বাধা তৈরি করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে শিক্ষক দিবসের দিন হুঁশিয়ারি দিয়েছিলেন রাজভবনের সামনে ধরনায় বসার । সেই প্রতিবাদকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ঝরঝরে বাংলায় উত্তর দিলেন রাজ্যপাল । তিনি বললেন বাংলায় তিনি এসেছেন কিছু ভাল কাজ করতে । বাংলার নতুন প্রজন্মকে বাংলার অন্যতম সম্পদ বলে আখ্যা দিয়ে তিনি বলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি হিংসামুক্ত ও দুর্নীতিমুক্ত হওয়ার কামনা করেন । একই সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে শপথ করে বলেন , শেষ পর্যন্ত লড়বেন তিনি ।
বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হওয়ার দরুন তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতের শীর্ষে দেখার কামনা প্রকাশ করেছেন । রাজ্যের মেধাবী পড়ুয়া ও গুণী অধ্যাপকদের সান্নিধ্যে বিশ্ববিদ্যালয়গুলি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হতে পারে বলে তিনি মনে করেন ।
একই সঙ্গে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলির সঠিকভাবে পরিচালনা করার জন্য দরকার উপাচার্যদের । সেখানে রাজ্য সরকার উপাচার্যদের নিয়োগ করেছে । এই প্রসঙ্গে শীর্ষ আদালত রাজ্যের এই উপাচার্যদের নিয়োগ করার ঘটনাটিকে বেআইনি বলে দিয়েছে । যার জেরে সরে যেতে হয়েছে একাধিক উপাচার্যদের । রাজ্যপাল জানান এই অবস্থায় আচার্য হিসেবে তাঁকে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগ করতে হয় ।
এরপর এই নিয়েই তুঙ্গে ওঠে রাজ্য-রাজ্যপাল সংঘাত । রাজ্যপাল স্পষ্ট বাংলায় জানান, অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগ করায়, রাজ্যের শিক্ষা দফতর এই নিয়োগকে “ভুল” বলে । যদিও কলকাতা হাইকোর্ট রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ত্রুটি পায়নি । পাশাপাশি তিনি জানান, রাজ্যের মনোনীত উপাচার্যদের নিয়োগ না করার কারণ ছিল যে রাজ্যের মনোনীত উপাচার্যদের একাংশ ছিলেন দুর্নীতিগ্রস্ত; তাঁদের অনেকের বিরুদ্ধেই রয়েছে নানান অভিযোগ । কারোর বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অপভিযোগ ছিল তো কেউ কেউ আবার মজেছিলেন রাজনৈতিক খেলায়! তাঁর মতে অন্তর্বর্তী উপাচার্যদের হতে হবে দুর্নীতি মুক্ত ।
একই সঙ্গে তিনি জানা তিনি কোনও উপাচার্যদের পদত্যাগ করতে বলেননি । তাঁদের মধ্যে অনেকেই হুমকির ভয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন । এরই মধ্যে উঠে আসে যাদবপুর প্রসঙ্গ । তিনি বলেন র্যাগিংয়ের শিকার হয়ে ১৭ বছরের একটি যুবককে প্রাণ হারাতে হল । ঘটনাকে “ক্যাম্পাস ক্যানিবালিস্ম” বলেও কটাক্ষ করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

