।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার তৃণমূল সাংসদ শিশির অধিকারীর গাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী । হামলাতে ভেঙে যায় তাঁর গাড়ির কাঁচ ।এদিনের ঘটনায় একই সঙ্গে অভিযোগ আনা হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তার ।
জানা গিয়েছে মঙ্গলবার, খেজুরিতে ছিল সমিতি গঠনের ভোট । তাতেই অংশগ্রহণ করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ । জানা যাচ্ছে এদিন গণ্ডগোল বাঁধায় ভোট পণ্ড হয়ে যায় ও এর পরেই তিনি নিজের বাড়ির পথে রওনা দেন । তাঁর গাড়ি খেজুরি এলাকার তেতুলতলা মোড়ের কাছে পৌছতেই কিছু স্থানীয় মানুষ তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন । একই সঙ্গে ছোঁড়া হয় ইট; যার জেরে ভেঙে যায় তৃণমূল সাংসদের গাড়ির কাঁচ ।
পাশাপাশি জানা গিয়েছে, ইট পড়ার সঙ্গে সঙ্গে আচমকা গাড়িটি দাঁড় করান গাড়ির চালক; এর ফলে সামনে এগিয়ে আসতে মাথায় চোট পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা । প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও চিকিৎসার পর তিনি নিজের বাড়ি ফিরে যান বলেও জানা গিয়েছে ।
বর্ষীয়ান নেতা দাবি করেছেন তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে । তাই এদিনের ঘটনার অভিযোগ তুলে তিনি খেজুরি থানার দ্বারস্থ হয়েছিলেন । তবে তাতে সুরাহা না মেলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের । সুত্রের খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী শুক্রবার । পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ দায়ের করা হলেও কোন রাজনৈতিক দলের দুষ্কৃতী তা উল্লেখ করেননি শিশিরবাবু । এখনও পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই গ্রেফতার হবে বলে পুলিশ সূত্রে খবর ।
অপরদিকে, খেজুরি ২ নম্বর বিডিও অফিসে স্থায়ী সমিতি গঠন করাকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতর করেছে খেজুরি থানার পুলিশ । তাদের কাঁথি মহকুমা আদালতে আনা হয়েছে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

