।। স্বর্ণালী মান্না ।।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পালিত হতে চলেছে বাংলা দিবস । বৃহস্পতিবার বিধানসভায় গ্রহণ করা হল বাংলা দিবস পালন করার প্রস্তাব । একই সঙ্গে রবীন্দ্রনাথের গান ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে ।
এদিন ১লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করার পস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭টি ভোট পড়ে, ও বিপক্ষে পড়ে ৬২টি ভোট । তবে এই বাংলা দিবস পালন করা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায় । বিজেপির প্রস্তাব ছিল ২০ জুন বাংলা দিবস হিসেবে পালন হোক । আবার অন্যদিকে ১৬ অক্টোবর ছিল আইএসএফ-এর মনোনীত দিন ।
এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, ১লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করে ইতিহাসকে বিকৃত করা চেষ্টা করা হচ্ছে । অবশ্য মুখ্যমন্ত্রীর দাবি অন্য বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ আলাদা করে তৈরি হয়নি । এরপরই শুরু হয়ে যায় ভোটের পালা ।
তবে এদিন প্রস্তাবের ভোটে অংশগ্রহণ করেননি আসেসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । অন্যদিকে বিজেপি বিধায়করা কক্স ছেড়ে বেরিয়ে যান । প্রস্তাব পাস হওয়ার পর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি গান সকলে; যার সাথে সুর মেলাতে দখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

