‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়’, ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন বুলেটের!

রীতিমত নিজের ছবি, ফোন নম্বর দিয়ে মানুষ মারার জন্য ‘সুপারি কিলিং’ এর বিজ্ঞাপন । ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় পোস্টারিং করে চলছে প্রচার । ঘটনার খবর জানতে পেরেই সোমবার বিকেলে ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ । ধৃতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ জানিয়েছে, বিগত দু-তিন দিন ধরেই এলাকার বিভিন্ন সুত্র মারফৎ এই ভিজিটিং কার্ডের খবর মিলছিল । পাশাপাশি সোমবার ক্যানিংয়ের ধর্মতলা এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি জায়গায় এ সম্পর্কে পোস্টারও পড়ে । বিষয়টি জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে সোমবার দুপুরে হানা দেয় ধর্মতলা গ্রামে । সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ ।   

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এর আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গত বছর আগস্ট মাসে গ্রেফতার হয়েছিল এই মোরসেলিম । একবছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য সহ তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ভাগ্নে এই যুবক । ওই খুনের ঘটনার তদন্তে নেমেও ক্যানিং থানার পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করেছিল, কিন্তু সেই সময় নাবালক হওয়ার কারণে জামিন পেয়ে যায় মোরসেলিম ।

স্থানীয়দের দাবি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই কার্যত এলাকার মানুষকে মাঝে মধ্যেই ভয় দেখাত এই অভিযুক্ত । গত কয়েকদিন ধরে মানুষ খুন করার জন্য সুপারি নেওয়ার বিজ্ঞাপন দিতে শুরু করে সে । পুলিশি জেরায় নিজের অভিযোগ শিকার করেছে অভিযুক্ত । ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ভিজিটিং কার্ডও উদ্ধার হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube