আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যাক্তি

মঙ্গলবার আগ্নেয়াস্ত্রসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম মহম্মদ সাহাদাত ৷ 

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ সোনারপুর থানার পুলিশের টহলদারী ভ্যান ধৄত ব্যক্তিকে সন্দেহজনকভাবে  ঘোরাঘুরি করতে দেখে আটক করে বলে জানা যায় ৷

তল্লাশি চালিয়ে ধৄত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সাটার ৷ একই সঙ্গে জানা যাচ্ছে, ধৄতের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ৷ তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বলে খবর ৷ ধৄতকে আজ,  বুধবার, বারুইপুর আদালতে পেশ করা হবে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube