ইডির আবেদনে সিলমোহর, গরু পাচার মামলা গেল দিল্লিতে

তৃতীয় বার শুনানির শেষে বুধবার গরু পাচার মামলা গেল দিল্লিতে । গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার ইডির আবেদনে সিলমোহর দিলো আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত । এদিন বিচারক রাজেশ চক্রবর্তী একটি দু’পাতার নির্দেশ দেন । তাতে বলা হয়েছে ২০০৫ সালের একটি গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে এই মামলা দিল্লির রাউজ এভিনিউ আদালতে পিএমএলএ কোর্টে পাঠানো হচ্ছে ।

এর আগে গত ১৯ আগষ্ট ও ২ সেপ্টেম্বর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি হয়েছিল । পরে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘আমি এদিন ২০০৫ সালের একটা গেজেট নোটিফিকেশন আদালতে জমা দিয়েছিলাম । তাতে বলা হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং এ্যাক্ট বা পিএমএলএর মামলায় সব ক্ষমতা ইডিকে দেওয়া হচ্ছে’ ।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে ৪৪(১/সি) নম্বর ধারায় মামলা স্থানান্তরের আবেদন করা হয়েছিল । এই গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত, তার কন্যা, তার প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং  বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার ।

পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত থেকে মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল । এদিন তৃতীয় দিনের শুনানি শেষে ইডির আবেদনে সিলমোহর দেওয়া হল । দু’পাতার নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় । তা পড়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube