‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’, মন্তব্য সিবিআই-এর

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৪ সালের ওএমার শিট সংক্রান্ত একটি মামলাকে এই ভাবেই বর্ণনা করল সিবিআই । এই মন্তব্যের পাল্টা জবাবে সেই ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’-কে ভেঙে ফেলার কোথাও শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কন্ঠে ।

আগামী ১১ সেপ্টেম্বর ওই একই মামলায় আদলতে রিপোর্ট জমা করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । এরপরই সিবিআই-এর ডেপুটি সলিসিটর জেনারাল, বলেন ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতির খতিয়ান আমরা জানাব ১১ সেপ্টেম্বর’ । আর ঠিক এরই পাল্টা জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন ‘তাহলে তা ভেঙে ফেলা দরকার’ ।

এদিন বিচারপতি বলেন বাকি রয়েছে আর কটা দিন, আর যাওয়ার আগে তিনি কিছু করে জেতে চান । অন্যদিকে আইনজীবী বলে ওঠেন বিপ্লব দীর্ঘজীবী হোক; যার প্রত্যুত্তরে বিচারপতির স্পষ্ট বক্তব্য “বিপ্লব দীর্ঘজীবী হবেই” ।

এখন ১১ তারিখে সিবিআই-এর রিপোর্টে কী জমা পড়তে চলেছে তার দিকে নজর থাকবে গোটা বাংলার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube