যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং কাণ্ডে পেশ করা হল তদন্ত রিপোর্ট

।। স্বর্ণালী মান্না ।।

সোমবার পেশ করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং কাণ্ডের তদন্ত রিপোর্ট । আজীবনের জন্য বহিষ্কার করা হল ৪ পড়ুয়াকে; এফআইআর দায়ের করা হল ৬ প্রাক্তনীর বিরুদ্ধে; হস্টেল থেকে বহিষ্কার করা হল ১০০ জন বোর্ডারদের । র‍্যাগিং যোগে কঠিন শাস্তির সুপারিশ দিল অভ্যন্তরীণ তদন্ত কমিটি ।

প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয় । এই দলের সদস্যরা বিভিন্ন সময়ে, পড়ুয়া, আবাসিক সহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতে থাকেন । সোমবার এই তদন্ত কমিটির একটি রিপোর্ট জমা পড়ে যাতে র‍্যাগিং তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে গত ৯ আগস্টের ঘটনার বিস্তারিত তথ্য থাকলেও, নিহত ছাত্র ঠিক কীভাবে পড়ে গিয়েছে তাঁর কোনও উল্লেখ রিপোর্টে করা হয়নি বলেই জানা গিয়েছে ।  

পাশাপাশি ওই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত প্রায় ১০০ জন পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে । একই সঙ্গে হোস্টেলের এ-২ ব্লকের সকল আবাসিকদের বেরিয়ে যাওয়ার সুপারিশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এই বিষয়ে আরও জানা যাচ্ছে ৪ জন পড়ুয়াকে ইতিমধ্যেই আজীবনের জন্য বহিষ্কার করার সুপারিশ দেওয়া হয়েছে ওই রিপোর্টে; একই সঙ্গে ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে কপ্রা হয়েছে এফআইআর । পাশাপাশি এক গবেশক ছাত্রকে গবেষণার শেষে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সুপারিশও করা হয়েছে ।

প্রসঙ্গত, ৯ আগস্ট   যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৩ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের নবাগত ছাত্রের । আর এই বিষয়েই ক্রমশঃ মাটি শক্ত করতে থাকে র‍্যাগিং তত্ত্ব । ইতিমধ্যেই বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদেরকে মিলিয়ে গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে । তবে এখনও প্রশ্ন থেকেই যায়, এতগুলো শাস্তিমূলক ব্যাবস্থার পরেও কি আদৌ বন্ধ হবে র‍্যাগিং নামক এই ব্যাধি?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube