দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম একাধিক

বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল বাসন্তী রাজ্য সড়কে । ঘটকপুকুর থেকে কলকাতার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বাস ধাক্কা মারে রাস্তার পাশে গাছে । যার জেরে সিট থেকে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা । বাসের চালক কন্ডাক্টারও গুরুতর আহত হয়েছেন ।

এদিনের ঘটনায় বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট এলাকায় । স্থানীয় সাধারণ মানুষ ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন এক বাইক আরোহী বাস টিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পড়ে যান তখনই ওই বাইক আরোহীকে বাঁচাতে বাসের চালক গাড়িটিকে ফুটপাতের দিকে ঘুরিয়ে দেন । সামনেই ছিল অসংখ্য গাছ, তাঁদের মধ্যে একটিকে সজোরে ধাক্কা মারে বাসটি । বাসের কেবিন দুমড়ে মুছড়ে যায় । কয়েকটি সিট উপড়ে পড়ে বাসের ভিতরে ।

বাইক এবং বাইক আরোহী দু’জনেই বাসের নিচে চাপা পড়ে যান । বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কা জনক । সব মিলিয়ে ২০ থেকে ২৫ জন বাস যাত্রী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube