সোমবার জলে ডুবে মৃত্যু হল বছর ৪৫ এর এক ব্যাক্তির । এদিন জানা যায় ওই ব্যক্তির নাম স্বপন মন্ডল । তাঁর বাড়ি জেবি পুরের নিমাবালিয়া এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া সেরে রাত্রি ১১ টা ৩০ মিনিট নাগাদ ঘুমোতে যান তিনি । সকালে তার পরিবার স্বপন মন্ডলকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন । অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশেই একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায় বলে জানা গিয়েছে । তা দেখে স্থানীয়রা জগৎবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্বপন মন্ডলকে উদ্ধার করে ।
এরপরই স্বপন মন্ডলকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । জগৎবল্লভপুর থানার পুলিশ ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন । একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাত:কর্ম করতে গিয়ে পুকুরে পা পিছলে কোন ভাবে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবার ও এলাকার মানুষের প্রাথমিক অনুমান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

