ধূপগুড়িতে মিটল উপনির্বাচন পর্ব

আজ মঙ্গলবার ছিল ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন । ২৬০ টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল ৭.০০ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব । সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলার কথা ভোট গ্রহণ ।

সাতসকালে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো । নিজের নিজের বুথে ভোট দিতে দেখা গেল প্রার্থীদের । ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫/১৬৮ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় ।

অন্যদিকে, ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫/৭৯ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় । গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কায়েতের কামাত প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী তাপসী রায় । নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে বেরিয়েও পড়েছিলেন ।

প্রতি বুথে ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা । বুথের বাইরে ছিল রাজ্য পুলিশের কর্মীরা । এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube