।। স্বর্ণালী মান্না ।।
এবার ইডি স্ক্যানারে এলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান । ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় আগামী মঙ্গলবার তলব করা হল বসিরহাটের তৃণমূল সাংসদকে । আজ মঙ্গলবার সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড-কে নোটিস পাঠায় ইডি-র দফতর । জানা যাচ্ছে এই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন সাংসদ নুসরত জাহান, আর সেই সুত্রেই তলব করা হল তাঁকে । একই সঙ্গে তলব করা হয় ওই সংস্থার আরেকজন ডিরেক্টর রাকশ সিং-কেও ।
মূলত ২০১৭ সালে এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী । তদন্তে জানা যায়, নুসরতের বিরুদ্ধে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ আনা হয় । তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগে প্রতারণার মামলা আনা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগে রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সাংসদ ।
সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ২০১৭ সালে যখন নুসরত সংস্থার ডিরেক্টর ছিলেন তখন ওই সংস্থার মুল্য কত ছিল এবং তাঁর পর ঠিক কত মুল্যতে এসে পৌঁছয় ওই সংস্থা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে । প্রশ্ন থাকবে সংস্থার আয় নিয়েও, একই সঙ্গে উঠে আসছে সেই সংস্থা থেকে অভিনেত্রীর প্রায় দেড় কোটি টাকার ঋণ নেওয়ার বিষয়টিও । ইডি-সুত্রে খবর ২০ কোটি টাকার থেকেও বেশি টাকার আয় হয়েছিল ওই সংস্থায় । এখন সেই সমস্ত অর্থের হদিশ খুঁজে বার করতেই এই তলব বলে মনে করা হচ্ছে । পাশাপাশি হাজিরার দিন তাঁকে আয়করের কিছু নথি সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে বলেও খবর । একই সঙ্গে এই সংস্থার সাথে আরও কারা যুক্ত থাকতে পারে তা নিয়েও যথেষ্ট তৎপর ইডি আধিকারিকরা ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪০০-রও বেশি প্রবীণদের কাছ থেকে ৬ লক্ষ টাকার কাছাকাছি টাকা নেওয়া হয় রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে । অভিযোগ আনা হয়, আজ পর্যন্ত সেই ফ্ল্যাট তৈরিই হয়নি । প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করলেও তাঁর কোনও সুরাহা না মেলায়, তাঁরা দ্বারস্থ হন ক্রেতা সুরক্ষা দফতরের । তবে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

