রাজভবন থেকে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি, চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত

।। স্বর্ণালী মান্না ।।

রাজভবনের নয়া বিজ্ঞপ্তিতে ফের  শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণে ফের সংঘাত রাজ্য রাজ্যপালের ।  শনিবার রাজভবন থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে চিঠি পাঠানো হয়েছে ।  সেখানে উল্লেখ করা হয়েছে, আচার্যের পর বিশ্ববিদ্যালয়ে সর্বেসর্বা স্বয়ং উপাচার্য । রাজ্য সরকারকে মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয় গুলি । আধিকারিকদের সরকারি নির্দেশকে মান্যতা না দিয়ে উপাচার্যের দেওয়া নির্দেশকে মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার মনে করলে বিশ্ববিদ্যালয়গুলিকে নিরদেহস দিতেই পারে তবে সেই সব নির্দেশ মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলি ।

এদিন রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্যদের সাথে বৈঠক করে উঠে আসে কিছু সমস্যা । সেই সকল সমস্যার কথা মাথায় রেখে উপাচার্যদের ক্ষমতাবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় । একই সঙ্গে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীরাও উপাচার্যের নির্দেশ অনুসারেই কাজ করবেন ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল  । সেখানে উল্লেখ করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্যহীন রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য উপাচার্য হিসাবে কাজ করবেন ।  এই কথাতেই  তৈরি হয়েছিল বিতর্ক। বর্তমানে রাজ্যের ১৫  টি বিশ্ববিদ্যালয় উপাচার্য্যহীন  রয়েছে আর রাজভবনের বিজ্ঞপ্তি মতন সেই বিশ্ববিদ্যালয় গুলি উপাচার্যের ভূমিকা পালন করবেন আচার্য নিজে। আর এই বিজ্ঞপ্তি সামনে রেখে সরকারকে সরাসরি যোগাযোগ করতে হবে আচার্যর সঙ্গেই ।  যা নিয়ে  নানা প্রশ্ন উঠছে শিক্ষা মহলে  ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube