আবারও ধর্ষণের শিকার এক কিশোরী!

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, ফাঁসিদেওয়ার পর এবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল খড়িবাড়িতে । ঘটনাটি খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত এলাকার । সেখানে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে একমাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক বৃদ্ধের বিরুদ্ধে । সোমবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।

এদিন দুপুরে নির্যাতিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতের নাম সীতারাম সিংহ; তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর । ইতিমধ্যেই তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলেও । কিশোরীর মায়ের অভিযোগ, প্রায় এক মাস ধরে ওই বৃদ্ধ তাঁর মেয়েকে যৌননির্যাতন করেছে । দুষ্কর্মের পর প্রতিবার নির্যাতিতাকে ১০ টাকা করে দিত অভিযুক্ত । এমনকি বিষয়টি কাউকে জানালে মেয়েকে গলা টিপে প্রাণে মারার হুমকিও দেয় ওই বৃদ্ধ ।

ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । স্বাস্থ্য পরীক্ষার জন্য খড়িবাড়ি থানার পুলিশ সোমবার বিকেলে কিশোরীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে । ধৃতকে আজ সোমবার  শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube