বাঁকুড়াঃ দিনে দুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল বাঁকুড়ায় । মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকার এই ঘটনায় আহত হন তিন জন । আহতদের পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এদিন বাঁকুড়া জেলা আদালতে জামিন পেয়ে একটি ছোটো গাড়িতে চেপে চার জন বর্ধমানের দিকে যাচ্ছিলেন । কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে তারা পৌঁছাতেই বাইকে চেপে আসা দুই বন্দুকবাজ তাদের লক্ষ্য করে গুলি চালায় । গুরুতর আহত হন ওই গাড়ির মধ্যে থাকা তিন জন । ওই ঘটনা ঘটার মুহূর্তের মধ্যেই এলাকা ছাড়ে দূস্কৃতীরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বাঁকুড়া জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি দূস্কৃতীদের খোঁজে জেলা শহরের সর্বত্র তল্লাশী শুরু করেছে পুলিশ । অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, আহতরা বাঁকুড়া শহরের মধ্যেই ঘোরাফেরা করছে, এবং ইতিমধ্যেই তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে । শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাওকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
ওই গাড়িতে থাকা বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউসি-র সম্পাদক নূর মহম্মদ শাহ্ বলেন, মোটর বাইকে দু’জন তাদের গাড়িকে ধাওয়া করে গুলি চালিয়েছে । প্রায় ছ’রাউণ্ড গুলি চলেছে বলেও তিনি দাবি করেন এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

