নৈশভোজের আমন্ত্রণপত্র উস্কে দিল জল্পনা!

।। স্বর্ণালী মান্না ।।

এই বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত । সেই প্রসঙ্গে আগামী ৯ সেপ্টেম্বর বেশ কিছু রাষ্ট্রপ্রধানদের একটি নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছে “ভারতের” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । চিরাচরিতভাবে যেখানে এত বছর ধরে লেখা থাকত প্রেসিডেন্ট অফ “ইন্ডিয়া”, সেখানেই মঙ্গলবার দেখা যাচ্ছে প্রেসিডেন্ট অফ “ভারত” লেখা । আর এই নিয়েই তুঙ্গে উঠছে রাজনৈতিক জল্পনা: তাহলে কি নাম বদল করা হচ্ছে দেশের?

মঙ্গলবার জি২০ সম্মেলনের উপলক্ষ্যে বেশ কিছু রাষ্ট্রপ্রধানদের পাঠানো হয় নৈশভোজের আমন্ত্রণ । প্রথা ভেঙে সেই চিঠির মাথায় জ্বলজ্বল করছে প্রেসিডেন্ট অফ “ইন্ডিয়া” কথাটি । সংবিধানগতভাবে কোনও সমস্যা না থাকলেও এই নিয়েই সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা । অনেকেরই প্রশ্ন হঠাৎ এই বদলের কারণ কী হতে পারে?

অপরদিকে, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের যে বিশেষ অধিবেশন হতে চলেছে তাঁর বিষয় নিয়েও শুরু হয়েছিল জল্পনা । সেখানে এই ঘটনা নতুন করে ইন্ধন যোগাল বলেই মনে করা হচ্ছে । এখন প্রশ্ন উঠছে তবে কি দেশের নাম বদলের কারনেই এই বিশেষ অধিবেশ না কি লোকসভা ভেঞে দিয়ে নির্বাচনকে আরও এগিয়ে আনা হবে?

“ভারত” ও “ইন্ডিয়া” এই দু’টি নামেরই ঐতিহাসিক ভিত্তি রয়েছে । সিন্ধু সভ্যতা বা “ইন্দাস ভ্যালি” ও মেগাস্থেনিসের “ইন্ডিকা” নামক ভারতের ভ্রমণগ্রন্থ থেকে এমন নামকরণ হয়েছে বলেই দাবি সংশ্লিষ্ট মহলের । তবে সংবিধানেও কিন্তু “ইন্ডিয়া” নামটিকে প্রাধান্য দেওয়া হয়েছে । সংবিধানের আর্টিকেল ১-এ বলে হয়েছে “India, that is Bharat”, একই সঙ্গে সংবিধানের প্রস্তাবনাতেও উল্লেখিত রয়েছে “We, the people of India..” । সুতরাং একভাবে বলাই যায়, গোটা সংবিধানে আর্টিকেল ১ ছাড়া “ভারত” কথাটি কোথাও উল্লেখ করা নেই ।

তবে এই পদক্ষেপে যে বিরোধীদের হাত থেকে তাঁদের জোটের মূল মন্ত্রটিকেই বেমানান করে দেওয়ার চেষ্টা, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা । কারণ INDIA জোটের মূল মন্ত্র ছিল “জুড়েগা ভারত, জীতেগা ইন্ডিয়া” । সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে তাহুলে কি বিরোধীরা নিজেদেরকে INDIA বলাতেই সরকারিভাবে দেশের নাম বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে?  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube