থমকে গেল জীবনের কাউন্টডাউন

।। স্বর্ণালী মান্না ।।

শনিবার প্রয়াত হলেন চন্দ্রযান ৩-এর কাউন্টডাউন দেওয়া ইসরোর বিজ্ঞানী এন বলরমতি । প্রায় ৬ বছর ধরে তারই কন্ঠে শোনা যেত রকেট উৎক্ষেপণের কাউন্টডাউনগুলি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর ।

জানা যাচ্ছে, শনিবার শ্রীহরিকোটায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ইসরোর বিজ্ঞানী এন বলরমতি । তাঁর কন্ঠ শেষবারের মতো শোনা গিয়েছিল চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের সময় । সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের বুকে পৌঁছে ছিল এক টুকরো ভারত ।

সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, চেন্নাইয়ে প্রয়াত হন বলরমতি । বেশ কিছুদিন ধরেই শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন তিনি । শনিবার থমকে গেল সেই অবিস্মরণীয় কন্ঠ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube