।। স্বর্ণালী মান্না ।।
কসবার স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর এক ছাত্রের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল শহরে । প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রজেক্ট জমা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে । সোমবার দুপুর ২ টো নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কসবা থানার অন্তর্গত রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলে ।
স্কুল ও পরিবার সূত্রে খবর, ছাত্রের নাম শেখ শান । কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণিতে পাথ্রত ছিল সে । সোমবার স্কুলে তার একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল । কিন্তু একটি প্রজেক্টের খাতা সে নিয়ে যায়নি । যার জেরে ক্লাসের দুই শিক্ষিকা তাকে বকাঝকা করেন বলে খবর পাওয়া যায় । এমনকী, কান ধরে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত বলা হয়েছিল শেখ শানকে । এরপর সে ক্লাস থেকে বেরিয়ে যায় বলে পরিবারের দাবি ।
এখন প্রশ্ন উঠছে, এত কিছু হওয়ার পরও কেন স্কুলের নিরাপত্তারক্ষীরা ছাত্রের গতিবিধির দিকে নজর রাখল না । এমন একটা ঘটনায় নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ার পরিবার । পরিবারের আরও অভিযোগ, প্রথমে স্কুল থেকে তাদেরকে বলা হয়েছিল তাদের ছেলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে; মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে তাকে ভরতি করা হয়েছে । পরিবারের লোক সেখানে পৌঁছে জানতে পারেন তাদের ছেলের মৃত্যু হয়েছে ।
অন্যদিকে পরিবারের আরও দাবি, ৫ তলা থেকে পড়লে ছেলের হাড় ভাঙার কথা; কিন্তু পরিবারের দাবি তাঁদের ছেলের সারা শরীরে কোনও চোট পাওয়া যায়নি । শুধুমাত্র নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে । অবশ্য এই নিয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে ছাত্রের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে ।
অপর দিকে ছাত্রের বাবার অভিযোগ তাঁর উপর আগে থেকেই ক্ষুব্ধ ছিল স্কুল কর্তৃপক্ষ । এই বিষয়ে তিনি বলেন করোনাকালে স্কুল্পের বেতন কমানো নিয়ে অন্যান্য অভিভাবকদের সাথে সরব হয়েছিলেন তিনি ।ফলে এক প্রকার বাধ্য হয়েই স্কুল কর্তৃপক্ষকে তাঁদের দাবি মানতে হয়েছিল ।তাঁর দাবি স্কুলের প্রধান শিক্ষিকা তাঁকে ‘চিহ্নিত’ করে রাখার হুমকিও দিয়েছিলেন । তবে ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছে, না এদিনের ঘটনার পিছনে আরও বড় কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

