।। স্বর্ণালী মান্না ।।
সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে যাচ্ছে । একই সঙ্গে বেড়ে চলেছে অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ।
গত ৯ অগাস্ট মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর । তাঁর মৃত্যুর তদন্তে নেমে ক্রমশ জমি শক্ত করেছে র্যাগিং তত্ত্ব । এই অবস্থায়, সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে । ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানোর সমস্ত প্রক্রিয়াই সারা হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের । এখন বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর সংস্থার উপর ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে চত্ত্বরকে মাদক মুক্ত করতেও নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা । বিশেষত বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ দ্বারগুলিতে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা । এছাড়াও নবাগত পড়ুয়াদের জন্য আলাদা থাকার ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর । একই সঙ্গে প্রাক্তন সেনাদের দিয়ে পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

