পানীয় জল প্রকল্প শিলিগুড়িতে

অবশেষে কাটল জট। খুব শীঘ্রই দ্বিতীয় পানীয় জল প্রকল্প পেতে চলেছে শহর শিলিগুড়িবাসী। একাধিক টালবাহানা শেষে এবার অবশেষে সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়া। খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে ওয়ার্ক অর্ডার প্রক্রিয়াও। এরপরই শুরু হবে দ্বিতীয় জল প্রকল্পের কাজ। সোমবার শিলিগুড়ি পুরনিগমের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।

অমরুত প্রকল্পের আওতাধীন দ্বিতীয় জল প্রকল্পের মোট খরচ ৫১৩ কোটি। প্রথম পর্যায়ের খরচ আনুমানিক ২০৪ কোটি টাকা। জানা গিয়েছে, এই প্রকল্পের ৬২ শতাংশ রাজ্যের, ৫ শতাংশ পুরনিগমের এবং ৩৩ শতাংশ বরাদ্দ কেন্দ্রের তরফে। পুরনিগম সূত্রের খবর, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহযোগিতায় এই প্রথম এত বড় প্রকল্পের কাজ করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। বলা বাহুল্য এই প্রকল্প বাস্তব রূপ নিলে শহর শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটানো সম্ভব হবে এক নিমেষেই।

দীর্ঘ কয়েক বছর যাবৎ পানীয় জল সমস্যায় ভুগছে শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ড। কোনও ওয়ার্ডের একাধিক এলাকা জলশূন্য আবার কোনও ওয়ার্ডে পানীয় জল পৌঁছালেও তা পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে একাধিক সময় পানীয় জলের দাবিতে সরব হয়েছিল বিভিন্ন মহল। পথে নেমেছিল একাধিক রাজনৈতিক দলও। অবশেষে এবার সেই সমস্যা মিটতে চলেছে। আশার আলো দেখাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সঠিক কবে মিটবে সমস্যা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube