মালদহঃ বিদ্যুৎ বিভ্রাটে জেরবার চাঁচলবাসী । শুধু চাঁচল নয় পার্শ্ববর্তী গ্রামগুলিও একই সমস্যায় জর্জরিত । শুক্রবার মালদহের চাঁচল বিদ্যুৎ দপ্তরে ঘটল এমনই এক ঘটনা ।
এদিন জানা যাচ্ছে, বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে আগাম সতর্কীকরণ না করেই টানা দুই ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখে চাঁচল ফিডার সহ বিভিন্ন এলাকার ফিডারে । ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাত ১১ টা নাগাদ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । দফতরের কর্মীদের না পাওয়ায় আরও জোড়ালো হয় বিক্ষোভ। টানা দুই ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ।
একদিকে চলছে তীব্র গরম, তার উপর বিদ্যুৎবিভ্রাটের ঘটায় চরম বিপাকের মধ্যে পড়েন এলাকাবাসীরা । অন্যদিকে, বিদ্যুৎ বিভ্রাটের জেরে ভাঙচুর চলল বীরভূমের বিদ্যুৎ দফতরেও । কয়েকজন বাসিন্দারা মিলে বিদ্যুৎ দফতরের কালীবাড়ি অফিসের সামনে পৌঁছন । সেখানে সিসিটিভি ভাঙচুর করে, অফিসে ঢিল ছোড়া হয়। পাশাপাশি ভাঙচুর করা হয় একাধিক জিনিসপত্র ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

