আবারও ঘটল রোগী নিগ্রহের ঘটনা

মালদহঃ— মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বহির বিভাগে ডাক্তার দেখাতে এসে অস্থায়ী স্বাস্থ্য কর্মীর হাতে নিগৃহীত হলেন এক রোগী ও তার পরিবারের সদস্যরা । এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে । অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা পুলিশকর্মীরা ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মালদহ জেলার কালিয়াচক থানার এলাকার এক বৃদ্ধ মহিলা ও তার পরিবারের সদস্যরা ইএনটি বিভাগে এসেছিলেন ডাক্তার দেখাতে । জানা যায়, গত বৃহস্পতিবার দিন তারা টিকিট কেটেছিলেন । সেই টিকিট নিয়ে তারা এসেছিলেন ৯১২ নম্বর ঘরে ইএনটির ডাক্তার দেখাতে । অভিযোগ উঠছে, সেইখানে কর্মরত এক মহিলা স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে শাড়ি ধরে নিগ্রহ করে । যদিও স্বাস্থ্যকর্মীর অভিযোগ ওই রোগী ও তার পরিবারের সদস্যরা ওই স্বাস্থ্য কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । রোগীকে নিগ্রহ করার ঘটনা তিনি স্বীকার করেন ।

এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান এই ধরনের ঘটনা তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন । যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তবে তিনি আইনি ব্যবস্থা নেবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube