।। স্বর্ণালী মান্না ।।
দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে সহ জয়েন্ট রেজিস্ট্রারকে পাঠানো হয়েছিল প্রাণনাশের হুমকি চিঠি । এই ঘটনায় নাম জড়িয়েছিল আরেক অধ্যাপক রানা রায়ের । রবিবার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হল সেই অভিযুক্ত অধ্যাপককে ।যদিও তাঁকে অন্য একটি অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে ।
এদিন জানা যায়, ধৃত ওই অধ্যাপক কোচবিহারের একটি কলেজের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক । তথ্য বলছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ৪ মাস তিনি কলেজ যাননি, রয়েছেন মেডিক্যাল লিভ-এ ।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে পাঠানো হয়েছিল এক হুমকি চিঠি ।এই চিঠিতেই উল্লেখ করা ছিল প্রেরকের নাম । আর সেই ভিত্তিতেই যাদবপুর থানায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয় তাঁর নামে । আর ঠিক তাঁর ২ দিনের মাথায় গ্রেফতার করা হল অধ্যাপক রানা রায়কে ।
তবে পুলিশ সুত্র অনুযায়ী জানা যাচ্ছে হুমকি চিঠির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি এদিন । অধ্যাপক রানা রায়কে বেলগাছিয়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় । ১৭ আগস্ট টালা থানায় অভিযুক্ত অধ্যাপকের নামে দায়ের করা হয়েছিল সেই শ্লীলতাহানির অভিযোগ ।একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয় রানার বিরুদ্ধে । আজ সোমবার তাঁকে শিয়ালদহ আদালতে তোলা হবে ও পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলেই পুলিশ সুত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

