।। স্বর্ণালী মান্না ।।
আবারও ঐতিহাসিক সাফল্যের পথে ইস্রো । গত ২৩ আগস্ট চাঁদে বিক্রমের ‘সফট ল্যান্ডিং’-এর সাফল্যের পর শনিবার সকাল ১১ টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইস্রো-র সূর্য মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হয় ।
যাত্রা শুরু করল ভারতের প্রথম সৌর মিশন । প্রথম ১৬ দিন পৃথিবীর কক্ষপথের চারপাশেই ঘুরবে এই মহাকাশযান । ধীরে ধীরে নিজের গতি বাড়িয়ে সূর্যের উদ্দেশে যাত্রা করবে আদিত্য । এই আদিত্য এল-১ উৎক্ষেপণের ১২৫ দিন পর ১৫ লক্ষ কিমির যাত্রাপথ অতিক্রম করে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ এ স্থায়ী হবে । আর ঠিক এর পর থেকেই বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করবে আদিত্য এল-১ । সূর্যের সব থেকে বাইরে যে স্তরটি রয়েছে, করোনা, তা নিয়েই মূলত গবেষণা চালাবে ভারতের এই মহাকাশযান । সূর্যের বিষয়ে জানতে এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইস্রো ।
এই এল-১ পয়েন্টটি হল পৃথিবী ও সূর্যের মধ্যে এমন একটি যায়গা যেখানে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণের সমন্বয়ে মহাকাশযানটি স্থায়ী হতে পারবে । সেই সুত্রেই এই মহাকাশযানটির নাম ও আদিত্য এল-১ রাখা হয় । এখান থেকেই আগামী ৫ বছর সূর্যের উপর গবেষণা চালাবে ভারতের এই মহাকাশযান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

