।। স্বর্ণালী মান্না ।।
রবিবার সল্টলেকের সিটি সেন্টারের নীচে উদ্ধার হল এক রক্তাক্ত ম্যক্তির মৃতদেহ । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পড়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে তাঁকে উদ্ধার করেন । পুলিশ সুত্রে খবর, মৃত ব্যক্তির নাম চন্দন মণ্ডল । ঘটনাচক্রে জানা যাচ্ছে, তাঁর স্ত্রী একটি মেসেজ পান যাতে লেখা থাকে “আর চাপ সহ্য করতে পারছি না” ।স্বাভাবিকভাবেই ওই রকম একটি মেসেজের পর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা । তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি একটি ইভেন্ট ম্যনেজমেন্ট সংস্থায় কাজ করতেন । একই সঙ্গে জানা যাচ্ছে, মৃতের উপর মানসিক চাপ দেওয়া হত সংস্থার পক্ষ থেকে । এমনকি অভিজগতের আঙুল তোলা হয়েছে ওই সংস্থার এক কর্তা বিষ্ণু মুচ্ছলের দিকে ।
এদিন মৃত ব্যক্তির স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী সিটি সেন্টারে জাবেন সেটা তাঁকে জানিয়েছিলেন, তাঁর পরই চার তলে থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার খবর আসে তাঁর কাছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

