মাদক খাইয়ে গণধর্ষণ কাণ্ডে উঠে আসছে আরও তথ্য!

পানশালার নর্তকিকে মাদক খাইয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। এদিন তদন্তে জানা যাচ্ছে, পূর্বপরিচিতদের হাতেই নির্যাতিত হন তরুণী । অচৈতন্য অবস্থায় তরুণীকে গভীর রাতে যশোর রোডের পাশে অশোকনগরের একটি কলেজের সামনে ফেলে চম্পট দেয় অভিযুক্ত যুবকরা । ঘটনার খবর পেয়েই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতেলে নিয়ে যায় । গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চার যুবককে ।

মাদক খাইয়ে যুবতীকে অচৈতন্য করে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরে। গ্রেফতার করা হয় চার অভিযুক্ত যুবককে ।অভিযুক্তদের নাম তন্ময় পাল,আকাশ চক্রবর্তী,টুকাই সিকদার, গোপাল পাল এদের প্রত্যেকের বাড়ি অশোকনগর ৫ নম্বর সুভাষপল্লী এলাকায় । পুলিশ সূত্রে জানা যায় যুবতীর পূর্ব পরিচিত আকাশ পালের কাছে টাকা ধার চায় এই তরুণী । আর এই টাকা ধার দেবে বলেই রবিবার সন্ধ্যার পরে আকাশ ওই তরুণীকে অশোকনগরে ডাকে। অভিযোগ উঠছে, এর পরে আকাশ ওই যুবতীকে আরেক অভিযুক্ত টুকাই সিকদারের ফাঁকা বাড়িতে নিয়ে যায় ।

সেখানে ওই যুবতীকে মাদক খাইয়ে অচৈতন্য করে চার বন্ধু মিলে গণধর্ষণ করে । এর পরে গভীর রাতে হাবরা শ্রীচৈতন্য কমার্স কলেজের সামনে তরুণীকে ফেলে চম্পট দেয় ওই চার যুবক । এরপরে পুলিশ প্রশাসন খবর পেয়ে নির্জাতিতাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসে অশোকনগর হাসপাতালে । সেখানে বসেই ওই তরুণী পুলিশের কাছে ওই চার যুবকের নামে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ।

তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে অশোকনগর সুভাষপল্লী এলাকা থেকে ওই চার যুবককে গ্রেফতার করে সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে পাঠানো হয়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত যুবক আকাশের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ওই চার যুবক নির্দোষ, মেয়েটি এদের ফাঁসিয়েছে। নির্যাতিতার মা জানিয়েছেন দীর্ঘদিন ধরে মেয়ে পানশালায় নাচের কাজ করে, এদিনও বাড়ি থেকে বেরিয়ে ছিল এরপরেই এই ঘটনা ঘটে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube