রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করা হয় । রাত তিনটে নাগাদ অচৈতন্য অবস্থায় বছর চব্বিশের ওই তরুণীকে উদ্ধার করে অশোকনগর থানা ।
সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, একটি পানশালায় নর্তকি হিসেবে কর্মরতা ছিলেন ওই তরুণী । এদিন জানা যায় নির্যাতিতা ওই তরুণীকে প্রথমে মদ খাইয়ে বেহুশ করা হয়; এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে । ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ অভিযুক্ত ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে ধৃতরা হল তন্ময় পাল, আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার ও গোপাল পাল । এদের প্রত্যেকের বাড়ি অশোকনগরে এলাকায় । টুকাই শিকদারের ফাঁকা বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে চার যুবক । তরুণী কলকাতায় একটি পানশালায় নর্তকীর কাজ করত বলেও জানা গিয়েছে । ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ সোমবার বারাসত আদালতে পাঠানো হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

