সোমবার সকালে নাগরাকাটার ময়নাডিপা গ্রামে গরু চুরি করতে এসে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ে গেল তিন যুবক । এদিনের ঘটনায় ওই এলাকায় ব্যপক উত্তেজনা দেখা দেয় ।এমনকি পুলিস গেলেও প্রথমে তাদের হাতে তুলে দিতে রাজি হননি ক্ষিপ্ত গ্রামবাসীরা ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, প্রায় দুই ঘন্টা ধরে গ্রামবাসীদের বুঝিয়ে সকাল ন’টা নাগাদ ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিস । তবে এই জন্য গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিসকেও ।
জানা গিয়েছে ময়নাডিপার বাসিন্দা বলিরাম ওরাও-এর বাড়ির গোয়ালঘর থেকে গভীর রাত প্রায় দু’টো নাগাদ একটি গরু চুরি হয় । এরপর এদিন ভোরে ফের আরেকজন ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করতে ঢোকে ওই যুবকরা । সেই সময় গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন ।এরপর ওই যুবকদের মারধর করা হয় এবং তাদের আটকে রাখা হয় বলেও খবর ।
এদিন জানা গিয়েছে গত একমাস ধরে এই গ্রাম থেকে বহু গরু চুরির ঘটনা ঘটনা ঘটেছে । কিন্তু কে বা কারা চুরি করছিল, তার হদিস পাচ্ছিলেন না গ্রামবাসীরা । যদিও এই তিন যুবক ধরা পড়ার ঘটনায় স্বস্থি ফিরেছে গ্রামবাসীদের মধ্যে । তবে তারা ওই তিন যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । যদিও পুলিস যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

