পুরানো শত্রুতাকে কেন্দ্র করে দুই পাড়ার যুবকদের মধ্যে বিবাদে উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের বারাবনিতে । শনিবার রাতভর চলে সেই সংঘর্ষ । জখম হন দুই পক্ষের বেশ কয়েকজন । ১ জন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এলাকায় চলছে পুলিশি টহল ।
শনিবার রাতে বারাবনির নিমতলা এবং কাঠাল পাড়ার ছেলেদের মধ্যে পুরনো শত্রুতা নিয়ে বচসা শুরু হয় । এবং সেই সংঘর্ষে মাথা ফাটল দু’জনের ।এবং তাঁদের মধ্যে একজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বারাবনি থানার কাঠাল পাড়ার বাসিন্দাদের সাথে নিমপাড়ার বাসিন্দাদের সাথে জলের সমস্যা নিয়ে প্রায়ই অশান্তি হয় । দুই গ্রামের ছেলেমেয়ে ভালোবেসে বিয়ে করাতে অশান্তিতে ছয় মাস দু’জনকে গ্রাম থেকে বার করে দেওয়ার রায়ে ক্ষুব্ধ ছিলেন কাঠাল পাড়ার বাসিন্দারা ।
নিমপাড়ার এক মহিলা মারা যাওয়াতে দুই পাড়ারই যুবকরা শ্মশানে যাবার পর নেশাগ্রস্ত অবস্থায় যুবকদের মধ্যে বিবাদ শুরু হয় । তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও রবিবার সকালে কাঠালপাড়ার ছেলেরা চাযের দোকানে চা খাওয়ার সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় নিমপাড়ার ছেলেরা । তাতে স্বরূপ বাউড়ী, তাপু বাউড়ী, রমেশ বাউড়ী, বলাই বাউড়ীর মাথা ফেটে যায় । এদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও সৌরভ বাউড়ীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার খবর পেয়ে বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে । উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশি টহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

