ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েতের অন্তর্গত সিংপাড়া এলাকায় ।
এদিন পরিবার সুত্রে জানা যায় মৃত পরিযায়ী শ্রমিকের নাম পুতুল মন্ডল; তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর । প্রায় ৩ মাস আগে পেটের টানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্য উত্তর প্রদেশ রাজ্যে গাজিয়াবাদ এলাকায় রওনা দেন তিনি । তারপর গত বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মস্থান থেকে খাবার খেতে বেরোলে সেই সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি ।
তারপর গুরুতর অবস্থায় পুতুল মন্ডলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তার মৃত্যু হয় বলে জানা যায় । মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পরেন তাঁর পরিবারের লোকজন । শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

