তৃণমূলের সভার পরের দিনই দলবদল, উপনির্বাচনের আগে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন বিধায়কের

।। স্বর্ণালী মান্না ।।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক মিতালি রায় । রবিবার তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে তাঁকে দলে স্বাগত জানালেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । অন্যদিকে জানা যাচ্ছে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চেও উপস্থিত ছিলেন তিনি ।

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, তাঁর প্রতি দলের ব্যাবহারেই এই দলত্যাগ তাঁর । ২০২১ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে দল তাঁর থেক দূরত্ব তৈরি করেছে । তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই মিতালি রায় । তবে ২০২১ সালের নির্বাচনে বিজেপির বিষ্ণুপদ রায়ের কাছে পরাজিত হন মিতালি ।

এরপর বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচনের ঘোষণা করা হয় ধূপগুড়ি বিধানসভাতে । কিন্তু দেখা যাচ্ছে তাতেও প্রার্থী করা হল না মিতালি রায়কে । উল্টে তৃণমূলের টিকিটে প্রার্থী হলেন নির্মলচন্দ্র রায়। আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন বিধায়ক মিতালি । আর সেই ক্ষভেই দলত্যাগ করলেন মিতালি রায়, এমনটাই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube