ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

।। স্বর্ণালী মান্না ।।

মাদুরাই স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আচমকাই লেগে যায় আগুন । আর সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ট্রেনের অন্যান্য কামরায় । শনিবার তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড । আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ।

শনিবার ভর ৫টা ২০ মিনিট নাগাদ পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের এক কামরায় আচমকাই আগুন লেগে যায় । এরপর কিছুক্ষণের মধ্যেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পাশের কামরাগুলিতে । এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন ২০ জনেরও বেশি ব্যক্তি; আর মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিন রেল সুত্রে জানা গিয়েছে, মূল কামরাটি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; পাশের কামরাগুলিতে তেমন বিশেষ ক্ষতি হয়নি ।

এদিনের এই দুর্ঘটনায় জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের কিছু যাত্রী ওই কামরায় ছিলেন । তাঁরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনের কামরার ভিতরেই রান্না করছিলেন । যার জেরে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

আগুন লাগার খবর পেয়ে রেল কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে । তাঁরাই ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করেন; একই সঙ্গে বের করে আনা হয় মৃতদেহগুলিকেও । আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয় । ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয় ।

এই মর্মান্তিক দুর্ঘটনা নিঃসন্দেহে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে । রেল স্টেশনে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একটি আস্ত সিলিন্ডার নিয়ে কামরায় ঢুকে যাওয়া যায় এত অনায়াসে? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? কোথায় ছিলেন টিটি? ট্রেনের কামরার ভিতরে রান্না করা হল আর কেউই তার টের পেলেন না, এটাও কি সম্ভব?  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube