প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, গুলিবিদ্ধ ২ তৃণমূল সমর্থক

ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙ্গা গ্রামে দুই তৃণমূল কংগ্রেস সমর্থকদের গুলি চালাল দুস্কৃতিরা ।  এই ঘটনায় অভিযুক্ত চোপড়ার  বিধায়ক হামিদুল রহমানের অনুগামী বলেই পরিচিত। গুলিবিদ্ধ দুইজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ।এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল বৃহস্পতিবার ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখল করাকে কেন্দ্র করে জেলা সভাপতি গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্টীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরন করা হয়েছিল বলেই অভিযোগ উঠেছে ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপন ডেরা থেকে পালিয়ে আসেন তাঁরা । পুলিশ তাঁদের ছেড়ে দেবার পর তারা দলীয় কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুস্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করা হয় । গুলিবিদ্ধ হন মজিবুল হক এবং বজরুল হক। তবে এই বিষয়ে হামিদুল গোষ্ঠীর কোন নেতার মতামত জানা যায়নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube