মালদহঃ শুক্রবার নৌকা চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার অভিযোগ উঠল । এখানেই শেষ নয় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করারও অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। চিৎকার চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসায় প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। মালদহর মোথাবাড়ি থানার সাকুল্লাপুর এলাকায় ঘটল এমনই এক ঘটনা।
এদিন জানা গিয়েছে আক্রান্ত ওই ব্যক্তির নাম নরসিং চৌধুরী। অভিযোগ উঠেছে প্রতিবেশী গৌতম চৌধুরী, সিন্টু চৌধুরী সহ সাত থেকে আট জনের বিরুদ্ধে ।অভিযোগ উঠেছে, শুক্রবার রাত্রে গৌতম চৌধুরীদের নৌকা চুরি হয়।
শনিবার সকালে নৌকা চুরির অপবাদ দেওয়া হয় প্রতিবেশী নরসিং চৌধুরীকে। এরপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ ।
পরে নরসিং চৌধুরীর চিৎকার চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনাই মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আক্রান্ত এই ব্যক্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

