ডাকাতির চেষ্টা ব্যর্থ হল । শুক্রবার বেশ কিছু অস্ত্রশস্ত্র, চার চাকা গাড়িসহ ধৃত ৫ জনের একটি ডাকাত দল । ধৃতদের মধ্যে তিন জনের নামে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় খুন, মাদক পাচার, ডাকাতি সহ বহু অভিযোগ দায়ের হয়ে রয়েছে ।
খুন, মাদক পাচার, ডাকাতি ও অসামাজিক কাজে যুক্ত থাকা কুখ্যাত সমাজবিরোধীদের গ্রেফতার করল অশোকনগর থানা । ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার রাতে অশোকনগরে হরিপুরে জমা হয়েছিল । এদিন পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে ধরে ফেলে ।ধৃতরা হল গৌতম বল্লভ, তন্ময় লোধ, শুভ ঘোষ, শুভঙ্কর রজক ও সবুজ নন্দী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’রাউন্ড কার্তুজ, দু’টি পাইপ গান, শাবল, চাকু ও একটি চারচাকা গাড়ি ।
ধৃতদের মধ্যে তিনজনের নামে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক থানায় অসামাজিক কাজের অভিযোগ রয়েছে । বেশ কয়েকবার জেল খেটেছে এই দুষ্কৃতীরা । ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ শনিবার তোলা হয় বারাসত আদালতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

