গ্যাসের দাম কমায় বাড়ি বাড়ি প্রচার!

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবারই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা এবং উজালা গ্যাসের দাম ৪০০ টাকা কমেছে । এই খবর ছড়িয়ে পড়তে অনেকটাই খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে ।

বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের বদড়া গ্রামে রীতিমতো ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার বাণী চালাতে দেখা গেল খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে । এদিন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ঢাক পিটিয়ে গ্যাসের দাম যে কমেছে সেটা জানাতে দেখা গেল । শুধু তাই নয় এখনও পর্যন্ত যারা গ্যাসের কানেকশন পায়নি তাদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট লোককে এই সংযোগ যাতে দেওয়া হয় তারও নির্দেশ দিয়েছেন ।

গ্যাসের দাম নিম্নগামী হলেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি ইন্ডিয়া জোটের দুটো বৈঠকেই দাম কমে গেল ২০০ টাকা । অন্যদিকে মধ্যবিত্ত গৃহস্থরা জানাচ্ছেন, বড়সড় রেহাই মিলছে না এই ভর্তুকিতে ।

ভর্তুকি বাড়ায় ১১২৯ দামের একটি গ্যাস সিলিন্ডারের দাম এখন হয়ে দাঁড়িয়েছে সিলিন্ডার পিছু ৯২৯ টাকা । আসন্ন নির্বাচনকে মাথায় রেখে হলেও, এই ভর্তুকির এই ঘোষণা আজকের বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube