পুলিশি হেফাজতে মৃত্যু যুবকের!

পাঁচলা থানা এলাকার জয়নগরে এক যুবকের জেল হেফাজতের পর  তার  মৃত্যুকে কেন্দ্র করে এলাকায়  ছড়াল ব্যাপক উত্তেজনা । ঘটনার খবর ছড়িয়ে পড়তে পথ অবরোধ করে বাসিন্দারা ।  পাশাপাশি পুলিশের গাড়ি ভাংচুর করা হয় বলে খবর ।  এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।  মৃতের নাম সোমনাথ সর্দার ; তাঁর বয়স হয়েছিল ২৬ বছর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো মামলায় গত মঙ্গলবার রাতে জয়নগর সর্দারপাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ । গতকাল সোমনাথের পরিবার জানতে পারে সোমনাথের মৃত্যু হয়েছে। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা । শনিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ।  আধঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে ।  অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসার সাথেসাথে  পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ।  অভিযোগ পুলিশ লাঠি উচিয়ে তাড়া করলে গ্রামবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে । বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিলেও উত্তেজনা রয়েছে এলাকায় ।

পাঁচলা  থানার পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো একটি মামলায় ওই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গত মঙ্গলবার  তাকে পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে। বুধবার  তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয়। গতকাল অর্থাৎ শুক্রবার পাঁচলা থানার পুলিশ তার মৃত্যুর খবর পায়। সেই খবর পৌঁছয় মৃতের বাড়িতে।

পরিবারের দাবি, পুলিশের কাছে তার মৃত্যুর খবর পেয়ে হাওড়া হাসপাতালে গিয়ে সোমনাথকে তারা মৃত অবস্থায় দেখে। গ্রামবাসীরা অভিযোগ, সোমনাথের মুখ মণ্ডলে আঘাতের চিহ্ন তারা দেখতে পান । তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তার ফলে এই মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। তাদের প্রশ্ন,  সুস্থ অবস্থায় পুলিশ সোমনাথকে ডেকে নিয়ে যাওয়ার পর তার কী এমন ঘটল যাতে তার মৃত্যু হল?

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার চাইছেন মৃতের আত্মীয় ও গ্রামবাসী। বিজেপি স্থানীয় নেতা অভিলাষ ঘোষ এই ঘটনার খবর পেয়ে এলাকায় যান। তিনি বিষয়টি শোনার পর তিনিও এই ঘটনার তদন্তের দাবি জানান এবং ময়না তদন্তের পর তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত দেহ গ্রহণ করা হবেনা বলে দাবি জানান।  এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube