বীরভূম: প্রায়শই ঘটছে বিদ্যুৎ বিভ্রাট। প্রতিবাদে সিউড়িতে বড় কালীবাড়ি বিদ্যুৎ দফতরের অফিসে উত্তেজিত জনতার পক্ষ থেকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওইদিন রাতে সিউড়ি শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটে । একদিকে চলছে তীব্র গরম, তার উপর বিদ্যুৎবিভ্রাট ঘটায় চরম বিপাকের মধ্যে পড়েন এলাকাবাসীরা । এরপরেই কয়েকজন বাসিন্দারা মিলে বিদ্যুৎ দফতরের কালীবাড়ি অফিসের সামনে পৌঁছন । সেখানে সিসিটিভি ভাঙচুর করে, অফিসে ঢিল ছোড়া হয়। পাশাপাশি ভাঙচুর করা হয় একাধিক জিনিসপত্র ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

