প্রতিবাদী যুবককে করা হল মারধর । বাধা দিতে গেলে তার বোনকেও করা হয় মারধর; পাশাপাশি ওঠে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কালনায়।
সুত্রের খবর অনুযায়ী, মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ করেছিলেন এক যুবক । ফলে তিন বাইক আরোহীর হাতে আক্রান্ত হতে হয় প্রতিবাদী যুবককে । এদিন তাঁদের বাধা দিতে গেলে তার বোনকেও মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ আনা হয়েছে । ঘটনাটি ঘটে কালনার আমলা পুকুর পাড়া এলাকায়।
আহত যুবক কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন । জানা যাচ্ছে ঘটনার দিন স্থানীয়রা এগিয়ে আসলে ভয়ে বাইক ফেলে চম্পট দেয় তারা । ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ । পুলিশ গেলে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান এলাকার বাসিন্দারা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

